কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বড়লেখা নারীশিক্ষা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code
 
 
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে পুকুরের পানিতে ডুবে মো: আলী জিবান (৮) ও  রাহমা (৯) নামক দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিবান মৃত আবু মিয়ার ছেলে এবং নিহত রাহমা লোকমান মিয়ার মেয়ে। এরা উভয়ই জয়চন্ডী ইউনিয়নের  গৌরীশংকর গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, পরিবারের লোকজনের অজান্তে শিশু জিবান ও রাহমা বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যাকালীন সময়ে তাদের খোঁজে না পেয়ে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে বাড়ির লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ দুটো কুলাউড়া হাসপাতালে রয়েছে। পরিবারের যদি কোন অভিযোগ না থাকে এবং ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে আবেদন করে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!