জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী

জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::

Manual6 Ad Code

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী ও জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজার ১ জুড়ী বড়লেখা আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু।
মঙ্গলবার ২০ অক্টোবর তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান তুয়েল, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, সাবেক যুবদলের সদস্য আব্দুস সামাদ চৌধুরী সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews