থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন

থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা থানার একটি চুরির মামলার রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকারসহ চোরাই মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

উপজেলার দক্ষিণভাগ এলাকায় ১৮ অক্টোবর রাতে জসিম উদ্দিন নামক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে চুরির মামলার গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরা হচ্ছে- উপজেলার দোহালিয়া গ্রামের আবুল মিয়ার ছেলে জিল্লুর মিয়া (২৬), আরেঙ্গাবাদ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৩), পূর্ব-দক্ষিণভাগ গ্রামের সুরুজ আলীর ছেলে আব্দুল আহাদ (৪৪), দোহালিয়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে পারভেজ আহমদ (২৭), জুড়ী উপজেলার হরিরামপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে সুমন আহমদ (৩৮) ও সিলেটের জগন্নাথপুর উপজেলার গিয়াসপুর গ্রামের মো. সমছু মিয়ার ছেলে সাইদুর রহমান (২৩)।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামী পারভেজ আহমদ ও সুমন আহমদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সিলেট শহরের লাল দিঘিরপাড় এলাকার রহমান ম্যানশনের দ্বিতীয় তলায় পুষ্পা জুয়েলার্সে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি কানের দুল ও একটি গলার হার উদ্ধার করা হয়। এর আগে পারভেজ আহমদ ও সুমন আহমদের হেফাজত থেকে চুরি যাওয়া দুটি মোবাইল ফোন এবং চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনার পরই পুলিশ চুরির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। অভিযানে উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো মামলার বাদী শনাক্ত করেছেন। উদ্ধার স্বর্ণ বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews