প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ৩১ অক্টোবর সন্ধ্যায় এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কাটা হয়। এতে প্রেসক্লাব সংশ্লিষ্ট সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

৩০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রেসক্লাব কুলাউড়া’র সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক ফারুক উদ্দিন সুন্দর, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকার, মাহে মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামের সিইও হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, প্রেসক্লাব কুলাউড়া’র নির্বাহী সদস্য দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সংগঠক নুরুল ইসলাম খান বাবলা, প্রেসক্লাব কুলাউড়া ’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব, নির্বাহী সদস্য দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি জিয়াউল হক, অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ’র জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মিতুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এস আলী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি আহমদ আলী, সংগঠক ইব্রাহিম মাহমুদ প্রেসক্লাব সদস্য আব্দুল ছালিক, মিলিপ্লাজার সহকারী ব্যবস্থাপক জাহিদ আহমদ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews