ওসমানীনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, ওসমানীনগর ::

Manual2 Ad Code

সিলেটের ওসমানীনগরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৩০ নভেম্বর সোমবার উপজেলার তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট ও সরঞ্জাম নিয়ে উদ্ভোধন করা হয় বিজ্ঞান মেলার। বিকেলে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) আফসানা তাসলিম, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ ও মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান।

Manual5 Ad Code

আলোচনা সভা শেষে তাজপুর মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয়ের স্টলকে প্রথম, ঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্বিতীয়, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টলকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। কলেজ পর্যায়ে তাজপুর ডিগ্রি কলেজকে প্রথম ও গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের স্টলকে দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়াও মেলাও মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টলকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!