কুলাউড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কুলাউড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

বিদ্যালয়গুলোতে ঝরেপড়া রোধ ও মানুষকে সম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলে সকল শ্রেণিপেশার মানুষ সন্তানরা লেখাপড়া করার সুযোগ পাবে। কুলাউড়ার মত বৃহৎ উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্বরোপ করা হয়।

০৬ ডিসেম্বর রোববার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেরা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।

Manual5 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের সঞ্চালনায় কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার রফিকুল ইসলাম।

Manual1 Ad Code

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ ৫০ ব্যক্তি কর্মশালায় অংশগ্রহণ করেন।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews