কমলগঞ্জে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং

  • রবিবার, ২১ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার ও উপজেলা চৌমুহনা এলাকা মনিটরিংসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সচেতনতামূলক দিক নির্দেশনা দিয়েছেন। শনিবার বিকেলে কমলগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। বিকাল ৪টার পরে সরকারি নির্দেশনা মোতাবেক দোকান পাঠ বন্ধ রাখা, সিএনজি অটোরিক্সায় স্বাস্থ্যবিধি মেনে তিনজন যাত্রী পরিবহন করা ও অতিরিক্ত ভাড়া আদায় না করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি ভানুগাছ বাজার ও উপজেলা চৌমুহনা এলাকার বিভিন্ন দোকান, বাজারের বিভিন্ন স্থানে ঘুরে দেখেন এবং সরকারের পরিপত্র মোতাবেক সকল ব্যবসায়ীদেরকে দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। দোকান যারা খুলছেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করতে অনুরোধ করেছেন। যারা সামাজিক দুরত্ব বজায় রাখবেনা তাদের নিকট কোন পণ্য বিক্রি করবেন না। কোন জটিলতা সৃষ্টি হলে সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তিনি পথচারীদেরকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে, একান্ত প্রয়োজনে বাহির হলে মাস্ক ব্যবহার, সরকারি নিয়ম মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখাতে বিশেষভাবে অনুরোধ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, সহ সভাপতি কাজ্বী মামুনুর রশীদ প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!