চা বাগানের শ্রমিক পোষ্যদের শিক্ষা ট্রাস্ট থেকে ‘শিক্ষা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

 চা বাগানের শ্রমিক পোষ্যদের শিক্ষা ট্রাস্ট থেকে ‘শিক্ষা বৃত্তি প্রদান

  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

Manual8 Ad Code

দেশের চা বাগানের শ্রমিক পোষ্যদের চা শ্রমিক শিক্ষা ট্রাস্ট থেকে প্রায় সাড়ে দশ লাখ টাকার ‘শিক্ষাবৃত্তি ২০২০’ প্রদান করেছে বাংলাদেশ চা বোর্ড।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ১০ ডিসেম্বর দুপুরে রাজঘাট চা বাগানে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক।

এসময় উপস্থিত ছিলেন পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, রাজঘাট বাগানের মহাব্যবস্থাপক এ কে এম মাইনূল আহসান, সহকারী ব্যবস্থাপক, পঞ্চায়েত সভাপতি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ‍বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

ড. এ কে এম রফিকুল হক জানান, ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই বাছাই পূর্বক ৯২ টি বাগানের ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মেধাবী শ্রমিক পোষ্যদের এ বছর বৃত্তি দেয়া হচ্ছে। ইতোমধ্যে বাগানগুলোতে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

তিনি আরো জানান, শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৮০৩ জন মেধাবী শিক্ষার্থীকে এ বছর বৃত্তি দেয়া হচ্ছে। ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সানুগ্রহ অনুদানের প্রেক্ষিতে চা বাগানের শ্রমিক পোষ্যদের শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট গঠিত হয়। ট্রাস্ট গঠনের শুরু থেকে এখন পর্যন্ত ২৪ হাজারের অধিক শ্রমিক সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ডুয়েল লেট্রিন ও পতাকা স্তম্ভ নির্মাণ, শিক্ষকদের পিটিআইতে প্রশিক্ষণ কোর্স করানো এবং বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রীও ট্রাস্ট হতে বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!