বড়লেখা হাসপাতাল নিয়ে ফেইসবুক লাইভে মিথ্যাচার : ব্যবস্থা নেয়ার আশ্বাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা হাসপাতাল নিয়ে ফেইসবুক লাইভে মিথ্যাচার : ব্যবস্থা নেয়ার আশ্বাস

  • শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে ফেইসবুক লাইভে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচারের প্রতিবাদে শনিবার সকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কর্মবিরতির ডাক দেন।

Manual1 Ad Code

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও ইউএনও মো. শামীম আল ইমরান ঘটনাকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সংশ্লিষ্টরা আন্দোলন কর্মসুচি স্থগিত করেন। পরে হাসপাতাল সভাকক্ষে প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সভা করেছেন।

Manual4 Ad Code

হাসপাতাল সুত্রে জানা গেছে, জনৈক নাজমুল ইসলাম গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নারী রোগীকে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিক ওই রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দেন ও কাউন্সিলিং করেন। এরপরও নাজমুল ইসলাম ফেইসবুক লাইভে নারী চিকিৎসক ও নার্সদের সাথে অশালীন আচরণসহ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেন। পরবর্তীতে তা বিভিন্ন পোর্টালে ভাইরাল হয়। মিথ্যা অভিযোগের ভিডিও ভাইরালে দেশে-বিদেশে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের তথা স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হাসপাতাল, চিকিৎসক ও নার্সদের সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে সংশ্লিষ্টরা কর্মবিরতিসহ নানা কর্মসুচির ডাক দেন।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সদের সাথে অনুষ্ঠিত সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও ইউএনও মো. শামীম আল ইমরান আগামী ২ দিনের মধ্যে ঘটনাকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আন্দোলন-কর্মসুচি স্থগিত করা হয়। এসময় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, আরএমও ডা. শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস জানান, জনৈক নাজমুল ইসলাম ফেইসবুক লাইভে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলা ভিডিও ভাইরাল করেন। এতে হাসপাতাল ও চিকিৎসক-নার্সদের মারাত্মক সম্মানহানী হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ায় ন্যায় বিচারের দাবীতে তারা আন্দোলনের ডাক দেন। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও আগামী ২ দিনের মধ্যে ঘটনাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় কর্মসূচি স্থগিত করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!