মিথ্যা ফেইসবুক লাইভ : নিঃশর্ত ক্ষমা চেয়ে বিবৃতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিথ্যা ফেইসবুক লাইভ : নিঃশর্ত ক্ষমা চেয়ে বিবৃতি

  • সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ফেইসবুক লাইভ ভিডিও ধারণকারী যুবক নাজমুল ইসলাম অবশেষে সোমবার বিকেলে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিকট নিঃশর্ত ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে। শ্বাসকষ্ট জনিত সমস্যায় গত ১১ নভেম্বর মধ্যরাতে আপন বোনকে হাসপাতালে নিয়ে কাঙ্খিত সেবা পাওয়ার পরও চিকিৎসক, নার্স তথা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেইসবুকে লাইভ ভিডিও প্রচার উদ্দেশ্য প্রনোদিত স্বীকার করে সে ভবিষ্যতে এধরণের মিথ্যাচার থেকে বিরত থাকার ব্যাপারে মুচলেকাও দিয়েছে।

এসময় বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, অভিযুক্ত যুবকের অভিভাবক আব্দুল জব্বারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচারের প্রতিবাদে শনিবার সকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কর্মবিরতিসহ নানা আন্দোলন-কর্মসুচির ডাক দেন। বিষয়টি জেনে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান ও থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার সকালেই হাসপাতাল গিয়ে ঘটনাকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সংশ্লিষ্টরা কর্মসুচি প্রত্যাহার করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে অভিযুক্ত যুবক নাজমুল ইসলাম তার অভিভাবকদের নিয়ে হাসপাতালে গিয়ে ঘটনার জন্য ক্ষমা চায়, মুল ঘটনার বিবৃতি দিয়ে একটি মুচলেকা প্রদান করে।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস জানান, নাজমুল ইসলাম নামক যুবক ফেইসবুক লাইভে হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ করে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। এব্যাপারে সুস্পষ্ট বিবৃতি ও হাসপাতাল কর্তৃপক্ষকে মুচলেকা দেয়ায় বিষয়টির নিষ্পত্তি হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!