কমলগঞ্জে কমরেড আবদুল হক’র শততম জন্মবার্ষিকী ২৩ ডিসেম্বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে কমরেড আবদুল হক’র শততম জন্মবার্ষিকী ২৩ ডিসেম্বর

  • সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এইবেলা, কমলগঞ্জ ::

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের মহান কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আবদুল হক এর শততম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা রোববার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অনুষ্ঠিত হয়।

 

Manual5 Ad Code

কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্টিত এক প্রস্ততিমূলক সভায় আগামী ২৩ ডিসেম্বর আবদুল হক’র শততম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে প্রবীণ রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ সাগ্নিককে আহবায়ক ও শ্রমিকনেতা রজত বিশ্বাসকে যুগ্ম-আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট জন্মবার্ষিকী উদযাপন কমিটি, মৌলভীবাজার গঠন করা হয়।

Manual4 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির মৌলভীবাজার জেলা আহবায়ক কৃষকনেতা ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক গণসঙ্গীতশিল্পী অমলেশ শর্ম্মা, চা-শ্রমিক সংঘের জেলা কমিটির যুগ্ম-আহবায়ক চা-শ্রমিকনেতা হরিনারায়ন হাজরা, সত্য নাইড়ু প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কমরেড আবদুল হক উপমহাদেশ তথা এ দেশের কমিউনিস্ট আন্দোলন ও সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে শুধু একটি নামই নয় বরং তিনি হচ্ছেন এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এক অগ্রসেনানী, মহান দৃষ্টান্তস্থাপনকারী এক উজ্জল নক্ষত্র। সভায় আগামী ২৩ ডিসেম্বর বিকাল ৩ টায় মহান এই বিপ্লবীনেতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহরের একটি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা সফল করার সিদ্ধান্ত হয়।

একই সাথে কমরেড আবদুল হক-এর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার সম্ভাব্য সকল এলাকায় পোস্টারিং ও লিফলেট বিরতন করার সিদ্ধান্ত হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, কমরেড আবদুল হক ১৯২০ সালের ২৩ ডিসেম্বর যশোর জেলার খড়কীতে জন্মগ্রহণ করেন।

কমরেড আবদুল হক ব্রিটিশ আমলে কোলকাতায় ছাত্রজীবনে শ্রমিকশ্রেণির মতাদর্শ ও রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টি (ঈচও)’র সংস্পর্শে আসেন এবং শ্রমিক-কৃষক-জনগণের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মহান এই বিপ্লবী নেতা ১৯৯৫ সালের ২২ ডিসেম্বর ৭৫ বছর বয়সে আত্মগোপনে থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews