বড়লেখায় ট্রাক্টর চালককে লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

বড়লেখায় ট্রাক্টর চালককে লাখ টাকা জরিমানা

  • মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

প্রাকৃতিক টিলা কেটে মাটি পরিবহণ

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখায় প্রাকৃতিক টিলা কেটে মাটি পরিবহণের দায়ে রইব আলী নামে এক ট্রাক্টর চালককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. শামীম আল ইমরান।

Manual6 Ad Code

জানা গেছে, উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের পাহাড়ি এলাকার প্রাকৃতিক টিলা কেটে নিচু জমি ভরাটের জন্য মাটি পরিবহণ করছিল ট্রাক্টর চালক রইব আলী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌরসভা এলাকার পাখিয়ালা-ডিমাই সড়কে টিলার মাটিবাহী ট্রাক্টরসহ চালক রইব আলীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহণের দায়ে ট্রাক্টর চালককে ১ লাখ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, প্রাকৃতিক পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!