কমলগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার ২০ ডিসেম্বর দুপরে উপজেলা চৌমুহনী চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালী শেষে আম্বিয়া কেজি স্কুল প্রাঙ্গনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন দেশ রূপান্তর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।

Manual8 Ad Code

কেক কাটায় অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট লেখক-গবেষখ ড. শোয়াইব জিবরান, র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামাল উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যাপক ড. জেসমিন সুলতানা, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহ্উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ ও শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহীন আহমেদ, মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, আজকালের খবর প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ, সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমান সামু, সময়ের আলো প্রতিনিধি সজিব দেবরায়, নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেন, প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, তৃতীয়মাত্রা তোফাজ্জল হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

কেক কাটার পর দেশ রূপান্তরের সফলতা কামনা করে বক্তব্য দেন অতিথিরা। এসময় অতিথিরা বলেন, দেশ রূপান্তরের মূল স্লোগান হচ্ছে ‘দায়িত্বশীলদের দৈনিক’। এ স্লোগানের কথার মতোই দেশ রূপান্তর পত্রিকা দায়িত্বশীল ভূমিকা রাখছে। ইতিমধ্যেই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পাঠকের আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে। দুবছরে দেশ রূপান্তর এগিয়ে বহুদূর এবং আরও এগিয়ে যাবে।

Manual3 Ad Code

এইবেলা/পিআরএন/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!