পৌরসভা নির্বাচন: কমলগঞ্জে মেয়র পদে ৪ জনসহ ৪৬ জনের মনোনয়ন জমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পৌরসভা নির্বাচন: কমলগঞ্জে মেয়র পদে ৪ জনসহ ৪৬ জনের মনোনয়ন জমা

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

কমলগঞ্জ  (মৌলভীবাজার) প্রতিনিধি:: আগামি ১৬ জানুয়ারি ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মুহাম্মদ আলমগীর হোসেনের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র জমা দেন।

Manual1 Ad Code

মনোনয়নপত্র জমা দেয়া মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মো: জুয়েল আহমদ, বিএনপির মোহাম্মদ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো: হেলাল মিয়া। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। আাগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!