কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) বেলা ১টায় স্বাস্থ্যবিধি মেনে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট লেখক-গবেষক ড. শোয়াইব জিবরান।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া কেজি স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সভাপতি মো. মুজিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো. সালাহ উদ্দীন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে ফুল ও উত্তরীয় পরিয়ে স্কুলের শিক্ষকবৃন্দ অতিথিদের বরণ করেন। কমলগঞ্জ উপজেলা সদরে আম্বিয়া স্কুল প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের যাত্রা ও ফলাফল উপস্থাপন করেন স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা। সবশেষে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!