পৌরসভা নির্বাচন: কমলগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পৌরসভা নির্বাচন: কমলগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত যাচাই বাছাই শেষে ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার। এ ছাড়া অবশিষ্ট ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুযারি অনুষ্ঠিতব্য কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকারী ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে মঙ্গলবার। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর দেওয়ান আং রহিম মুহিন ও ২নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী সৈয়দ কামরুল হাসান এর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার।

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ঋণ খেলাপির অভিযোগে পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করি। তবে এ দুই প্রার্থীই আপিল করতে পারবেন। আপিলে যদি তারা বৈধ হন তাহলে আবারো নির্বাচনে আসার সুযোগ পাবেন। আর সেখানেও অবৈধ হলে তারা নির্বাচনের সুযোগ হারাবেন। এ ছাড়া অন্য ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!