কমলগঞ্জে ‘আলোয় আলো’ প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে ‘আলোয় আলো’ প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা’র ‘আলোয় আলো’ প্রকল্প নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৭ ডিসেম্বর দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ ‘আলোয় আলো’ প্রকল্প অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় “আলোয় আলো” এর প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, কমলগঞ্জের ৮টি চা-বাগানের শিশুদের শিক্ষা, পুষ্টি ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করার জন্য কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা’র ‘আলোয় আলো’ প্রকল্প। এ প্রকল্পে অর্থায়ন করছে ‘চাইল্ড ফান্ড কোরিয়া’। প্রকল্পের পার্টনার হিসেবে বেসরকারি সংস্থা এডুকো ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্প কার্যক্রম শুরু পর থেকে স্বল্প আয়ের চা শ্রমিক পরিবারদের সচ্ছল করে তোলা, পুষ্টি সম্মত উপায়ে খাবার তৈরির পদ্ধতি নিয়ে সচেতনতা সৃষ্টি ও খাবার তৈরি করা, ৫টি প্রাথমিক বিদ্যালয়ে লেট্রিন নির্মাণ করে দেয়া, প্রি-প্রাইমারীর জন্য ক্লাসরুম রিপিয়ারিং ও নির্মাণ করা, ৪টি হাসপাতালে ফ্রেন্ডলি কর্ণার স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, ৫টি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন, শিশু অধিকার বাস্তবায়ন ও শিশু নির্যাতন বিষয়ে পুলিশের হেল্প লাইনের সহযোগিতা নেয়ার নিয়ম এবং কোভিড-১৯ মোকাবেলায় এসব বাগানের চা শ্রমিক পরিবারের মধ্যে মাস্ক, সাবান, বালতি-মগ ও স্বাস্থ্য সম্মত খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় এ প্রকল্পের চলমান সকল কার্যক্রম তুলে ধরা হয়।

Manual6 Ad Code

জানা যায়, আলোয় আলো প্রকল্পের মাধ্যমে এসব চা বাগানের প্রাথমিক বিদ্যালয় সমুহে তাদের নিজস্ব শিক্ষকের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমসহ স্বাস্থ্য, পুষ্টি ও শিশু অধিকার বিষয়েও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এনজিও সংস্থা প্রচেষ্টা’র উদ্যোগে ও চাইল্ডফান্ড কোরিয়া এবং এডুকো বাংলাদেশের অর্থায়নে ২০১৯ সনের অক্টোবর মাস থেকে কমলগঞ্জের মৃত্তিঙ্গা, পাত্রখোলা, কুরমা, চাম্পারায়, মদনমোহনপুর, দলই, মাধবপুর ও আলীনগর চা বাগানে পিছিয়ে পড়া চা শ্রমিক জনগোষ্টির শিশুদের প্রাথমিক শিক্ষা বিস্তারে কার্যক্রম শুরু করেছে।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!