বড়লেখায় ভোক্তা অধিকারের জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় ভোক্তা অধিকারের জরিমানা আদায়

  • বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখা পৌরশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ বুধবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালিয়েছে। নানা অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, মেয়াদুত্তীর্ণ ঔষধ বিক্রয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয়, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য সংরক্ষণের দায়ে আল-আমিন মার্কেটের বৈশাখী হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, তান্নি মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেসার্স মেডিসিন কর্ণারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বড়লেখায় তদারকি অভিযানে অনিয়মের দায়ে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews