পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে আ’লীগের মেয়র প্রার্থীর প্রচারণার গাড়িতে আগুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে আ’লীগের মেয়র প্রার্থীর প্রচারণার গাড়িতে আগুন

  • বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থীর প্রচারণার গাড়িতে দুর্বৃত্তদের আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই কমলগঞ্জে নির্বাচনী প্রচারনার সাথে কিছুটা উত্তেজনা শুরু হয়েছে।

Manual1 Ad Code

০৬ জানুয়ারি বুধবার রাত ১১টায় কমলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালনগর গ্রাম এলাকায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদের প্রচারণার সিএনজি অটোরিক্সয় হামলা চালিয়ে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে প্রচারণা শেষে আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদের প্রচারণার মাইক লাগানো সিএনজি অটো রিক্সাটি চালক শফিক মিয়া বাড়িতে নিয়ে যাচ্ছিল। রাত ১১টার দিকে চালক যুদ্ধাপুর গ্রামে নিজ বাড়িতে সিএনজি অটো নিয়ে যাবার পথে অতর্কিতে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় সিএনজি অটোরিক্সার সাইডের পর্দা ছিড়ে ফেলে ভাঙ্গচুর করে একদিকে অগ্নি সংযোগ করে। ঘটনার খবর পেয়েই রাতে কমলগঁঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করে।

Manual5 Ad Code

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, এবারের নির্বাচনে তাকে আবারও দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার পরও দলীয় আরও দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন। ফলে শুরু থেকেই প্রচারণায় তাকে নানাভাবে হয়রানির চেষ্টা চলছিল। এমনিভাবে বুধবার রাতে প্রচারণা শেষে তার ভাড়া করা একটি সিএনজি অটোরিক্সা চালক ১নম্বর ওয়ার্ডের যুদ্ধাপুর গ্রামে যাচ্ছিল। তখন সিএনজি অটোরিক্সার ওপরে মাইক লাগানো থাকলেও আচরণবিধি মেনে কোন প্রকার প্রচারণা হয়নি। তিনি মনে করেন তার প্রতিদ্বন্ধীদের মাঝে হয়ত কোন একটি পক্ষের দুর্বৃত্তরা তার প্রচারণার সিএনজি অটোরিক্সায় হামলায় চালায়। তিনি রাতেই থানায় একটি অভিযোগ করেছেন। দুর্বৃত্তরা শুধু সিএনজি অটোরিক্সার সাইড পর্দা ছেড়েনি তারা ভাঙ্গচুরের সাথে অটোরিক্সার এক দিকে অগ্নি সংযোগ করে। তিনি মনে করেন পুলিশ জোর তদন্ত করলে হামলাকারীদের পরিচয় বের করতে পারবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কমলগঞ্জ থানায় কোন অভিযোগ হয়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ তার হাতে আসেনি। তারপরও পুলিশ জোর তদন্ত করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!