বড়লেখায় গৃহবধুর উপর পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় গৃহবধুর উপর পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ

  • মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখায় স্বামীর সঙ্গে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আলেয়া বেগম নামে এক গৃহবধুর ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার সোনাতোলা গ্রামে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার সদর ইউপির সোনাতোলা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। এ ঘটনায় আহত আলেয়া বেগম প্রতিপক্ষের ৫ জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার সদর ইউপির সোনাতোলা গ্রামের আব্দুল আলিমের সঙ্গে একই এলাকার এমাদ উদ্দিন ইউনুসসহ বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। ঘটনার দিন রাতে বিবাদীরা আলেয়ার স্বামী আব্দুল আলিমকে মারার জন্য তার বাড়িতে ঢুকে গালাগালি করেন। এসময় আব্দুল আলিম বাজারে ছিলেন। আলিমের স্ত্রী গালিগালাজের কারণ জানতে চাইলে বিবাদীরা আলেয়া বেগমের ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে কোপ দিলে তার হাতে মারাত্মকভাবে জখম হয়। পরে বিবাদীরা তাকে ব্যাপক মারধর করে। আলেয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় রাতেই আলেয়া প্রতিপক্ষের এমাদ উদ্দিন ইউনুসসহ ৫ জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।

Manual1 Ad Code

থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!