কমলগঞ্জে ১৩ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে ১৩ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

  • শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারে কমলগঞ্জে ১৩ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা প্রতিবন্ধি শিশুকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৬ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামে ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

১৩ বছরের শিশুর বাবা হিবু মিয়া কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে অনেক কষ্ঠ করে মানুষের বাড়িতে কাজ করে বাচ্চাদের লালন পালন করছি। কিন্তু কেন যে আমার প্রতিবন্ধী মেয়ের সাথে এমন ঘটনা ঘটলো তার দৃষ্ঠান্তমূলক বিচার চাই। সরকার থেকে আমার এ প্রতিবন্ধী মেয়েটি ভাতাও পাচ্ছে।

Manual8 Ad Code

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামের ১৩ বছরের প্রতিবন্ধী শিশুকে পাশের বাড়ীর যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির মা ও বাবা ঘরে ছিলেন না। ঘটনার পর স্থানীয়রা চিকিৎসা ও সমঝোতার আশ্বাস দিয়ে কাউকে কোন কিছু না বলার জন্য জানায়। পরে প্রতিবন্ধী শিশুর শারিরিক অবস্থার অবনতি হলে ৪ দিন পর গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়।

রহিমপুর ইউপি সদস্য আলী আশরাফ চৌধুরী সেলিম জানান, আমি ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে ঘটনাটি জানার চেষ্টা করেছি। কেউ কিছু বলতে চাচ্ছে না। প্রতিবন্ধী শিশুটি সরকারী ভাতা পাচ্ছে। মেয়েটির কোন শারীরিক সমস্যাও হতে পারে।

Manual2 Ad Code

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানুনগো জানান, সেক্সুয়াল এসল্ট নিয়ে প্রতিবন্ধী শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে একটি মেডিকেল টিম শিশুটির চিকিৎসা দিচ্ছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!