বড়লেখায় ইঞ্জিনিয়ার হত্যাকান্ড : আসামী জয়নাল উদ্দিন ৪ দিনের রিমান্ডে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ইঞ্জিনিয়ার হত্যাকান্ড : আসামী জয়নাল উদ্দিন ৪ দিনের রিমান্ডে

  • রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় ইঞ্জিনিয়ার সাইফুর রহমান হত্যা মামলার আসামী জয়নাল উদ্দিনকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। রোববার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার তার রিমান্ড মঞ্জুর করেন। জয়নাল উদ্দিন (৫৫) উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।

Manual3 Ad Code

গত ৭ জানুয়ারী পুলিশ রতুলীবাজার এলাকার জামাল কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান তাকে গ্রেফতার করেন। পরদিন পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। রোববার আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

জানা গেছে, গত বছরের ৩১ জুলাই উপজেলার বর্ণি ইউপির আহমদপুর গ্রামে নিজ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বর্ণি ইউপির আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

Manual3 Ad Code

রিমান্ডে থাকা আসামী জয়নাল উদ্দিনসহ খুনিরা পরিকল্পিত হত্যাকান্ডটি ধাপাচাপা দিতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে প্রচার করে। শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলেন। ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ।

Manual6 Ad Code

এতে শ্বাসরোধে হত্যার উল্লেখ থাকায় ওইদিন নিহতের ছোটভাই এমদাদুর রহমান থানায় মামলা করেন। এরপরই পুলিশ মামলার আসামি বাবলু আহমদ, জবলু হোসেন ও কামাল হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সাইফুর রহমান হত্যার মুল রহস্য উদ্ঘাটনের জন্য অন্যতম সন্দিগ্ধু আসামী জয়নাল উদ্দিনকে রোববার পুলিশ ৪ দিনের রিমান্ডে নিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!