বড়লেখায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা বড়লেখা ::

মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে ১৫৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন (২৩)কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ (সিলেট)। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে র‌্যাব তাকে বড়লেখা থানায় সোপর্দ করেছে। সে ওই এলাকার মৃত মো. রমজান আলীর ছেলে। রোববার বিকেলে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেব নাথ জানান, রোববার বিকেলে পুলিশ র‌্যাবের সোপর্দ করা আসামী মো. রিয়াজ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার সদর ইউনিয়নের ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিনকে ১৫৬২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার এবং তার কাছে থাকা ইয়াবা বিক্রির ২০ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় তার বিরুদ্ধে মামলা করেছে।

Manual2 Ad Code

র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানসহ সদর কোম্পানীর একটি দল অভিযানে অংশ নেয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!