সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র করোনা জয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র করোনা জয়

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ -শ্রীমঙ্গল) আসনের ৬ বারের নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র দ্বিতীয় করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি গত ১৪ জুন জ্বর, সর্দি নিয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পরদিন ১৫ জুন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে সতর্কতার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ১৮ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ জুন প্রথম ফলোআপ টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ২৫ জুন সকালে আইডিসিআর থেকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল -কমলগঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাশে থাকার জন্য।

উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি’র একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার জানান, করোনা পরীক্ষার নেগেটিভ আসায় এমপি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতির মধ্যে দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন। উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি করোনামুক্ত হওয়ায় পরম করুণাময়ের দরবারে অশেষ শোকরিয়া জানিয়ে তাঁর নির্বাচনী এলাকা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সহ সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual4 Ad Code

এছাড়া গণমাধ্যমের সাংবাদিক, দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দেশে-বিদেশে অবস্থিত ডিপ্লোমেট এবং প্রবাসী যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুব দ্রুতই তিনি বাসায় ফিরবেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার ২৫ জুন বিকেলে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এখনো তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নেয়ার পর ছাড়পত্র দেয়া হলে তাকে বাসায় নিয়ে আসা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!