বড়লেখায় অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবধর্না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবধর্না

  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

 এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখায় ‘অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ’ ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে শনিবার দুুপুরে সংবর্ধনা দিয়েছে। উপজেলার রতুলি বাজার সংলগ্ন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন ইউএনও মো. শামীম আল ইমরান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ডা. আইনুল ইসলাম।

Manual1 Ad Code

অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সভাপতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, লন্ডন প্রবাসী জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ইউপি মেম্বার সাহেদুল ইসলাম সুমন।

এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক ও কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী, কৃপাময় পাল, মুদরিছ আলী প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!