বড়লেখায় দিনমজুরের গৃহ পুন:নির্মাণে ইউ.কে ফাউন্ডেশনের অর্থসহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় দিনমজুরের গৃহ পুন:নির্মাণে ইউ.কে ফাউন্ডেশনের অর্থসহায়তা

  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলার উত্তরভাগ গ্রামের একটি দিনমজুর পরিবারকে গৃহ পুননির্মাণে অর্থসহায়তা প্রদান করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে। রোববার (০৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে ঘরটির পুননির্মাণ কাজ শেষ হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ।

Manual5 Ad Code

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক এম.এ হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রতিনিধি শিক্ষক শামীম আহমদ, ব্যবসায়ী কামরুল ইসলাম, ব্লাড ডনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক নাজিম উদ্দিন, রাসেল আহমদ, কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাজু, সদস্য কাওসার মির্জা রনি, সাব্বির আবির, মুর্শেদ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমন জানান, দিনমজুর আব্দুল হান্নান অর্থাভাবে বসতঘরটি মেরামত করতে পারছিলেন না। বিষয়টি আমরা বড়লেখা ফাউন্ডেশন ইউ,কের দায়িত্বশীলদের জানাই। এরপরই তারা ঘরটি পুননির্মাণে যাবতীয় খরচ প্রদান করেন। পাশাপাশি বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে একজন দৃষ্টি প্রতিবন্ধীকে ঘর নির্মাণ করে দিবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!