বড়লেখায় ছোটভাইয়ের দা’র কুপে বড়ভাই খুন : খুনি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ছোটভাইয়ের দা’র কুপে বড়ভাই খুন : খুনি গ্রেফতার

  • মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখায় স্ত্রী আম্বিয়া বেগমকে বাঁচাতে গিয়ে ছোটভাইয়ের দায়ের কুপে খুন হয়েছেন বড়ভাই খলিল উদ্দিন (৫৫)। ০৮ ফেব্রুয়ারি সোমবার রাত দু’টায় উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের পূর্ব ঘোলসা গ্রামে নির্মম এ ঘটনাটি ঘটেছে।

Manual7 Ad Code

খলিল উদ্দিন গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে। এ হত্যার ৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে পুলিশ হত্যাকারী আব্দুল খালিক (৫৩)কে গ্রেফতার ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে বিকেলে পুলিশ গ্রেফতার আসামী আব্দুল খালিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, আব্দুল খালিক সোমবার রাতে পারিবারিক কলহের জের দেখিয়ে বড়ভাই খলিল উদ্দিনের বসতঘরে থাকতে যায়। রাত দু’টার সময় সে আকস্মিক খলিল উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগমকে দা দিয়ে কুপাতে থাকে। এসময় স্বামী খলিল উদ্দিন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে সে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার এবং হত্যাকান্ডের ৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্বামী হত্যার ঘটনায় আহত স্ত্রী আম্বিয়া বেগম দেবরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং গ্রেফতার আসামী আব্দুল খালিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!