বড়লেখায় ভারতীয় অবৈধ নাসির বিড়ি জব্দ : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ভারতীয় অবৈধ নাসির বিড়ি জব্দ : গ্রেফতার ১

  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখা থানা পুলিশ উপজেলার খুটাউরা বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ২০০ বান্ডিল ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেছে। এসময় সফর উদ্দিন ষ্টোরের স্বত্তাধিকারী মুদি ব্যবসায়ী সফর উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। অপর সহযোগী আব্দুল মান্নান পালিয়ে যায়। এব্যাপারে সফর উদ্দিন ও আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বড়লেখা থানার এস.আই আবু সাইদের নেতৃত্বে পুলিশ খুটাউরা বাজারের সফর উদ্দিন ষ্টোর নামক মুদি দোকানে তল্লাশী চালায়। তল্লাশীকালে পুলিশ দোকান থেকে ২০০ বান্ডিল ভারতীয় অবৈধ শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেন। এসময় দোকান মালিক সফর উদ্দিন ও তার সহযোগী আব্দুল মান্নান পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে সফর উদ্দিনকে গ্রেফতার করলেও মান্নান পালিয়ে রক্ষা পায়। ধৃত সফর উদ্দিন উপজেলার খুটাউরা গ্রামের মৃত খকাই মিয়ার ছেলে।

Manual5 Ad Code

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় বিড়ি উদ্ধারের ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় থানায় দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার আসামী সফর উদ্দিনকে গত শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!