বড়লেখায় ৫ মদ্যপায়ীর ৩ মাসের কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ৫ মদ্যপায়ীর ৩ মাসের কারাদন্ড

  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখায় মদ পান করে প্রকাশ্যে মাতলামির দায়ে পাঁচজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

Manual2 Ad Code

দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা রান্টু দেব (৩৫), সাইদুৃল ইসলাম (৩০), কবির আহমদ (২৮), মুহিবুর রহমান (২৮) ও সুব্রত দাস (৩২)।

জানা গেছে, স্থানীয় একটি চা বাগান থেকে মদ পান করে দন্ডপ্রাপ্ত মদ্যপায়ীরা উপজেলার দক্ষিণভাগ বাজারে মাতলামি করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশের চেকপোস্ট এলাকায় দেশীয় চোলাই মদসহ মাতলামী অবস্থায় তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেক ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহায়তা করেন থানার এসআই নজরুল ইসলাম, এসআই সাঈদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। নিয়মিত এধরণের অভিযান চলবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!