৪ পৌরসভার বিজয় দলীয় ঐক্যের সুফল- পরিবেশ মন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৪ পৌরসভার বিজয় দলীয় ঐক্যের সুফল- পরিবেশ মন্ত্রী

  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

Manual2 Ad Code

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের নবনির্বাচিত চার পৌরসভার মেয়র মন্ত্রীর বড়লেখাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাকালে সংক্ষিপ্ত এক সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘২০১৫ সালের পৌর নির্বাচনে মৌলভীবাজারের চার পৌরসভায় আমাদের বিজয় হয়েছিল। কারণ আমাদের জেলা, উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। এবারও সকলে ঐক্যবদ্ধ ছিলেন। এ জন্য সকল পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।’

Manual1 Ad Code

সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে চার পৌরসভার মেয়র পরিবেশ মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!