বর্তমান সরকারের আমলে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে -পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বর্তমান সরকারের আমলে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে -পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

  • রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই ২০২১ দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। কোন ঘরই বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হবে না। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাদেরকে উপ-বৃত্তিসহ লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে সরকার।

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে রোববার দুপুরে পৌরশহরের জেলা পরিষদ আধুনিক অডিটিরিয়ামে ২১৬ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদানের চেক, শিক্ষা উপকরণ, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতাবহি ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সবায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ায়ম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম এমাজ উদ্দিন সরদার, এজিএম আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, দক্ষিনভাগ দ. ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, আব্দুশ সহীদ খান প্রমুখ।

উল্লেখ্য উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে ১০ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ১৬৬০টি পরিবারকে পল্লী বিদ্যুতের আওতায় আনা হচ্ছে। এর আওতায় প্রথম ধাপে ২১৬টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির ৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ১১ লক্ষ টাকার উপবৃত্তি চেক বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!