বড়লেখায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা পৌরশহরের ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪২)কে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। সোমবার রাত ১০টার দিকে পৌরসভার মুড়িরগুল এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ব্যবসায়ীক টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালাতে পারে বলে স্বজনরা ধারণা করছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Manual5 Ad Code

আহত ব্যবসায়ী বোরহান উদ্দিনের বড়ভাই ব্যবসায়ী জালাল উদ্দিন মঙ্গলবার দুপুরে জানান, বড়লেখা পৌরশহরের আল আমিন মার্কেটে আবু কনফেশনারী নামে আমার ভাইয়ের একটি ব্যবসা দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে সে বাড়ি ফিরছিল। মুড়িরগুল এলাকায় পৌঁছামাত্র কে বা কারা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়েছে। কে কী কারণে হামলা চালালো বুঝতে পারছেন না। তবে ধারণা করছেন হয়তো টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে কেউ হামলা চালিয়েছে। মাথায় দায়ের কোপের দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে হামলার প্রকৃত কারণ জানতে পারবেন।

Manual3 Ad Code

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, ফাইন্ড আউটের চেষ্টা চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!