শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual8 Ad Code

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্থরের হাজারো মানুষ। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের ভাষার দিনটি।

Manual5 Ad Code

রাত ১২টা ১ মিনিটে একে একে স্থানীয় পৌর শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সেক্রেটারি শহীদ হোসেন ইকবাল এর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে প্রেসক্লাবের কার্যকরি সদস্য ও সহযোগী সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুুপ্রক শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আব্দুর রউফ তালুকদার ও সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা এর নেতৃত্বে দুপ্রকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Manual6 Ad Code

এ সময় মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews