কমলগঞ্জের শমশেরনগরে স্বর্ণ চোরাচালানী নিয়ে রাতভর নাটকের পর! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জের শমশেরনগরে স্বর্ণ চোরাচালানী নিয়ে রাতভর নাটকের পর!

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়িতে স্বর্ণ চোরাচালন নিয়ে রাতভর এক ব্যক্তিকে আটকের পর রহস্যজনক কারণে পুলিশ সকালে মুক্ত করে দিয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১ শমশেরনগর সিংরাউলী গ্রাম থেকে সিলেট থেকে আগত ব্যক্তিকে আটক করে ফাঁড়ি পুলিশ।

Manual4 Ad Code

স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রাঙাটিলা গ্রামের সমস উদ্দীন এর ছেলে বিল্লাল হোসেন শুক্রবার দুবাই থেকে সিলেট বিমানবন্দরে এসে অবতরন করে। আসার সময় সিলেটের জনৈক ক্বাজী আক্তার হোসেনের প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান নিয়ে আসে। আসার সময় বিল্লাল হোসেন স্বর্ণের চালান পরিবর্তন করে ফেলে। বিমান বন্দরে শুক্রবার আক্তার হোসেন তার সহযোগিদের বিল্লাল হোসেনের কাছ থেকে স্বর্ণের চালান নিতে আসে। এসময় বিল্লালের কাছে স্বর্ণের চালান না পেয়ে আক্তার হোসেন ও তার সহযোগিরা বিল্লালকে নিয়ে ভানুগাছ চলে আসে। সেখান থেকে স্বর্ণের চালান বের করতে না পেরে রাতে শমশেরনগর শিংরাউলী গ্রামে নিয়ে আসেন। এরপর শমশেরনগর ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান যুক্ত হন। পুলিশ ক্বাজী আক্তার হোসেনকে আটক করে ফাঁড়িতে এনে রাখে। এক পর্যায়ে দফারফা শেষে শনিবার ভোরে ক্বাজী আক্তার হোসেনকে পুলিশ ছেড়ে দেয় এবং সে স্বর্ণের চালান উদ্বার করে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চেয়ে বিল্লাল হোসেন ও তার পিতা সমস উদ্দীন এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

Manual4 Ad Code

শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ বলেন, পুলিশ আমাকে খবর দিয়ে শিংরাউলী গ্রামে নিয়ে যায়। সেখানে গিয়ে পরে আর কিছু জানা যায়নি। আমি সেখান থেকে চলে যাই।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন আটকের সত্যতা স্বীকার করে বলেন, ক্বাজী আক্তারের হোসেনের কাছ থেকে স্বর্ণ বা কিছু পাওয়া যায়নি। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!