কমলগঞ্জে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

  • রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১ টায় শমশেরনগর স্টেশন রোডে হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টার এর দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লি. মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম আব্দুল লতিফ।

Manual2 Ad Code

অগ্রণী ব্যাংক লি. কঠারকোনা শাখার ব্যবস্থাপক রিপন সরকারের সভাপতিত্বে ও শওকত হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, অগ্রণী ব্যাংক লি. মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক লুৎফুল মজিদ, শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মো. নানু মিয়া, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সম্পাদক মোশাহিদুর রহমান, হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল হামিদ, সাংবাদিক জয়নাল আবেদীন, প্রনীত রঞ্জন দেবনাথ, ব্যবসায়ী আলী মোকাদ্দেস, নছিবুর রহমান, মহিউদ্দীন আহমেদ, বিল্লাল হোসেন, অগ্রণী ব্যাংক লি. টিলাগাঁও এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার আব্দুস শহীদ প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লি. শমশেরনগর এজেন্ট ব্যাংকিং শাখার প্রোপাইটর আব্দুল হালিম হুমায়ুন। এসময় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews