বড়লেখায় সরকারী ভুমি দখল করে ফিসারি খনন : একসেভেটর জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সরকারী ভুমি দখল করে ফিসারি খনন : একসেভেটর জব্দ

  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির বোয়ালী মৌজায় বিল শ্রেণীর ১২৫ শতাংশ সরকারী খাস ভুমি দখল ও মাটি খনন করে প্রভাবশালীরা ফিসারি তৈরী করছে। সোমবার বিকেলে স্থানীয় ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা ও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খনন কাজ বন্ধ ও মাটি কাটায় নিয়োজিত একসেভেটর জব্দ করেছেন।

Manual1 Ad Code

ইউনিয়ন ভুমি অফিস, পুলিশ তদন্ত কেন্দ্র ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহাবাজপুর ইউনিয়নের বোয়ালী মৌজায় খাস খতিয়ানভুক্ত ১২৫ শতাংশ বিল শ্রেণীর ভুমি রয়েছে। দীর্ঘদিন ধরে ববান ভট্টশ্রী গ্রামের প্রভাবশালী মোমিন উদ্দিন ও আব্দুল হক সরকারী এ ভুমি জবর-দখলের চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি প্রভাবশালী আব্দুল হক গংরা একসেভেটর দিয়ে ওই বিলের মাটি কেটে ফিসারি তৈরীর কাজ শুরু করেন। গত কয়েক দিনে তারা সরকারী এ ভুমির অন্তত ২ লাখ টাকার মাটি কেটেছে। খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থলে যান স্থানীয় ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা সুব্রত কুমার দাস ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম। তারা বিলের মাটি খননের কাজ বন্ধ করে মাটি কাটায় নিয়োজিত একসেভেটর জব্দ করেন।

Manual7 Ad Code

সহকারী ভুমি কর্মকর্তা সুব্রত কুমার দাস জানান, বিল শ্রেণীর খাস খতিয়ানভুক্ত ভুমির মাটি কেটে আব্দুল হক গংরা সরকারের ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এলাকার লোকজনের কাছে তারা উক্ত ভুমির মালিকানা দাবী করে ফিসারি তৈরীর কাজ শুরু করে। কিন্তু ভুমি অফিসে মালিকানার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ খননকাজে ব্যবহৃত একসেভেটর জব্দ করেছে। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!