বড়লেখায় ক্লিনিকে চুরি : আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ক্লিনিকে চুরি : আটক ২

  • বুধবার, ৩ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির সুজাউল কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে ক্লিনিকের দুইটি ফ্যান, পানির মটর, টাকাসহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বুধবার সকালে থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ ব্যক্তিকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Manual1 Ad Code

জানা গেছে, বুধবার সকালে সুজাউল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি ক্লিনিকে গিয়ে দরজার গেইটের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখতে পান চোরেরা আলমারী ভাংচুরসহ ঔষধপত্র এলোমেলো করে রেখেছে। পর্যবেক্ষণ করে দেখেন ক্লিনিকের দুইটি ফ্যান, পানির মোটর, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নেই। ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সভাপতি খন্দকার আজিজুর রহমান পংকী মাষ্টার, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি মেম্বার আব্দুল আজিজসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় ক্লিনিকের সভাপতি ইউপি মেম্বার আব্দুল আজিজ বুধবার দুপুরে থানায় মামলা করেছেন। এরপরই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!