কমলগঞ্জে ফিলিং স্টেশনে সিএনজি অটোচালক খুন : প্রতিবাদে সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ

কমলগঞ্জে ফিলিং স্টেশনে সিএনজি অটোচালক খুন : প্রতিবাদে সড়ক অবরোধ

  • শুক্রবার, ৫ মার্চ, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের বড়চেগ সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস ভরা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সিএনজি চালকসহ দুই জন আহত হয়েছে। গুরুতর আহত সিএনজি চালক জলিল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১ ঘটিকার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি প্রাইভেট কার নিয়ে শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যান। সেখানে সিএনজি চালক জলিল মিয়া (২৭) গ্যাস নিতে এসে বড় গাড়ীর লাইনে ঢুকে পড়ে। এনিয়ে প্রাইভেটকার চালক হামিদের সাথে জলিল কথাকাটি থেকে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আলীনগর বস্তী এলাকার মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া ওরপে লাল মিয়ার ছেলে সিএনজি চালক জলিল মিয়া (২৭) এর বুকে ও পিঠে কে বা কারা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাচার সদর হাসপাতালে এবং সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হলে রাতেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

এসময় ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক মনির মিয়া (৩৬)ও আহত হন। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের ভাই কাসেম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

Manual4 Ad Code

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, হাসপাতালে নেয়ার পথে জলিলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

সিএনজি চালক জলিল মিয়া ছুরিকাঘাতে নিহতের প্রতিবাদে সুষ্ঠুু তদন্ত ও বিচারের দাবীতে ২৪ ঘন্টার মধ্যে আসামীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাসিÍর দাবীতে ১০টা থেকে শ্রীমঙ্গল-শমশেরনগর বড়চেগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ও আলীনগর বাজারে সড়ক দুপুর ১২ ঘটিকা পর্যন্ত সিএনজি চালকসহ স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সিএনজি চালক ও এলাকাবাসিকে বলেন দ্রুততম সময়ের মধ্যে তদন্তক্রমে আসামিদের গ্রেপ্তার করার আশ্বাস দেন।

নিহত সিএনজি চালক জলিল মিয়ার বড় ভাই কাসেম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে সিএনজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় তার ভাই সিএনজি চালক জলিল মিয়া। এ নিয়ে গ্যাস ভরতে আসা কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফির একটি কারের চালক ও কার মালিকের সাথে সিএনজি অটো চালক জলিলের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। এ সময় কার চালক ফোন করে কমলগঞ্জ থেকে একদল যুবককে ঢেকে আনেন। আগত যুবকরা এসেই সিএনজি চালক জলিলের উপর উপর্যুপরিভাবে বুকে ছুরিকাঘাত করে। এসময় সিএনজিকে থাকা ভাইকে বাঁচাতে আসলে আমাকেও মারধর করা হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, সিএনজি চালকের দেহে অসংখ্য ছুরিকাঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

Manual5 Ad Code

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। এটি একেবারে ফিল্মী কায়দায় একদল যুবককে ডেকে এনে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হলো। তিনি তদন্তক্রমে দ্রুত আসামীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সিলেটে নিহত সিএনজি চালকের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে। পুলিশ ঘাতকদের খোঁজে বের করতে অভিযানে আছে। প্রক্রিয়াধীন এবং তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!