বড়লেখায় গৃহায়ন প্রকল্প পরিদর্শণ করলেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় গৃহায়ন প্রকল্প পরিদর্শণ করলেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

  • বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি বলেছেন, সরকার যেমনী অনগ্রসর মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, ঠিক তেমনী সরকারের আদেশ-নির্দেশও জনগণকে মানতে হবে। বাল্যবিয়ে বন্ধ করতে হবে। যৌতুক নেয়াও যাবে না, দেয়াও যাবে না।

Manual4 Ad Code

সরকারের সবধরণের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে। নিজেদের অধিকার ও ক্ষমতায়নের জন্য শিক্ষিত হতে হবে। যতক্ষণ না নিজেরা শিক্ষিত না হবেন. ততক্ষণ অন্য কেউ আপনাকে সম্মান করবে না। সরকার শুধু সাহায্য দিয়েই আপনাদের উন্নতি করতে পারবে না। ভাগ্য উন্নয়নে নিজেদেরও উদ্যোগী হতে হবে।

Manual5 Ad Code

তিনি বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরপ্রাপ্ত পরিবারের সদস্যদের সাথে উপজেলা তথ্য আপা আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আগামী ১৫ দিনের মধ্যে সরকারী ঘরপ্রাপ্ত ১৫ পরিবারের পানির সমস্যা সমাধানের এবং অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের আশ্বাস দেন। এসময় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ঘরপ্রাপ্তসহ ৫০ জন দরিদ্র উপকারভোগীকে সাবলম্বী হওয়ার জন্য নগদ টাকা ও মোরগ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও তথ্য আপা মাহবুবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। এসময় সহকারী কমিশনার ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. দুলাল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, বেলায়েত হোসেন, ফয়সাল মাহমুদ ফুয়াদ, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

পরে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি কাশেমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠকে যোগাদান করেন ও প্রকল্প পরিদর্শন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!