দেশে করোনা সংক্রামন বাড়ছে উদ্বেগজনক হারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশে করোনা সংক্রামন বাড়ছে উদ্বেগজনক হারে

  • শনিবার, ১৩ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক ::

ধীরে ধীরে যখন দেশের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ কমতে শুরু করেছিল, সেই আশার মধ্যে আবার আক্রান্ত বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সে হিসেবে বর্তমানে সংক্রমণের হার ফের দৈনিক ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫১৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন নতুন ১ হাজার ৬৬ জন। কোভিড-১৯ এ গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। নতুন ১০৬৬ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।

Manual6 Ad Code

এর আগে গত বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মাস পর একদিনে হাজারের বেশি মানুষের দেহে করোনা রোগী শনাক্ত হয়েছে। সেদিন শনাক্ত হন ১০১৮ জন। কিন্তু পরদিনই (১১ মার্চ) শনাক্ত আরও বেড়ে দাঁড়ায় ১০৫১ জনে। সর্বশেষ শুক্রবার (১২ মার্চ) আগের দুইদিনের রেকর্ডও ভেঙে দিল।

Manual2 Ad Code

এর আগে সর্বশেষ চলতি বছরের ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনের পর থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৯ হাজার ১৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। আর তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!