কুড়িগ্রামে আবার সচেতনতা ফেরাতে জেলা পুলিশের মাস্ক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

কুড়িগ্রামে আবার সচেতনতা ফেরাতে জেলা পুলিশের মাস্ক বিতরণ

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual1 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে একমাত্র পথ হলো কিছু বিধিনিষেধ মানা। মহামারীর শুরুর দিকে মাস্ক পড়ার কথা বলা হলেও এখনও উদাসীন সমাজের একাংশ। মাস্ক না পড়ার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে ও মানুষকে সচেতনতা করতে মাঠে নামলো পুলিশ। সারাদেশের মতো পুলিশের এই বিশেষ কর্মসূচি কুড়িগ্রামও পালিত হয়েছে।

Manual1 Ad Code

রোববার ২১ মার্চ সকালে জেলা সদরের ঘোষপাড়ায় জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

Manual8 Ad Code

এ সময় জনসাধারণের মাঝে ২ হাজার মাস্ক বিতরণ করেন তারা। পরে সচেতনতা কর্মসূচি শেষে একটি র্যালী শহর প্রদক্ষিন করে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা পুলিশ থেকে জানানো হয় এ কর্মসূচির আওতায় জনগনকে মাস্ক পরাতে ২ লক্ষ মাস্ক বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

Manual1 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত সদর সার্কেল উৎপল কুমার রায়, সদর থানার অফিসার্স ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

এসময় পুলিশ সুপার বলেন, “আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা আজ থেকে জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণ করছি, এছাড়াও জনগন মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews