কমলগেঞ্জ পল্লী বিদ্যুতের খুঁটি ও পিকআপসহ ৩ চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগেঞ্জ পল্লী বিদ্যুতের খুঁটি ও পিকআপসহ ৩ চোর আটক

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের আওতাধীন কুলাউড়ার হাজীপুরে বিদ্যুৎ লাইন স্থাপনের দুইটি খুঁটি ও বহনকারী একটি পিকআপসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের লাইন স্থাপনের খুঁটি চুরি করে বিক্রি করছে। তাদের সাথে কুলাউড়া উপজেলার হাজীপুরের এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটির জন্য ১৫ হাজার টাকা চুক্তি করে হাজীপুরে নিয়ে আসেন। এসময়ে দুইটি খুঁটি সহ মইনুল ইসলাম (৩০), হেলাল আহমদ (২২) ও আলাল মিয়া (১৯) নামের তিন জনকে আটক করা হয়। তাদের বাড়ি কুলাউড়ার লংলায়। পল্লী বিদ্যুৎ সমিতির খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী নাসির উদ্দীন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। এরা খুঁটি কিনে দেয়ার কথা বলে রাজনগরের টেংরা এলাকা থেকে গাড়িযোগে হাজীপুরে দুইটি খুঁটি নিয়ে আসে।

Manual4 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই কানাই চক্রবর্তী বলেন, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম প্রকৌশলী গণেশ চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

এইবেলা/জেইচজে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!