কমলগঞ্জে ৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সোলার লাইট বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কমলগঞ্জে ৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সোলার লাইট বিতরণ

  • বুধবার, ২৪ মার্চ, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার সোলার লাইট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ এর কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি সদস্য কে. মনিন্দ্র কুমার সিংহ, সাংবাদিক এম এ হামিদ, পিন্টু দেবনাথ, নাঈম আলী, একেবাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহসহ গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে পাহাড়ী ও বন এলাকার ১৯টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সোলার লাইট বিতরণ করা হয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ বলেন, গুড নেইবারস বাংলাদেশ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছে। কারণ আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদেরকে অধিকার ও মূল্যায়ন করতে হবে। তিনি আরো বলেন, আদমপুর ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ৩ হাজার শিক্ষার্থীরা বিদ্যুৎ চলে গেলেও অন্ধকারে সোলার লাইট জ্বালিয়ে লেখাপড়া করতে পারবে। এই লাইটগুলো সরাসরি কুরিয়ার স্যামসং কোম্পানি থেকে আনানো। সৌর থেকে চার্জ হয়। যা ৭ ঘন্টা পর্যন্ত থাকে।

Manual7 Ad Code

প্রথম দিন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র একে বাংলা স্কুলের ১০০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় এবং আলো জ্বলার নিয়ম দেখানো হয়।

Manual5 Ad Code

পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও সেগুলো বিতরন করা কবে। তিনি আরও বলেন, অল্প বৃষ্ঠিতে ও ঝড়ে পাহাড়ী এলাকায় বিদ্যুৎ চলে যায় একথা চিন্তা করে শিক্ষার্থীদের জন্য এ লাইটগুলোর ব্যবস্থা করা।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন, বৃষ্টির দিনে অল্প বৃষ্টি বা ঝড় হরে বিদ্যুৎ চলে যায়, এতে করে শিক্ষার্থীরা লেখাপড়া করতে সমস্যা হয়। এ লাইটগুলো তাদের খুবই উপকারে আসবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!