বড়লেখায়  অবৈধ মাটি কাটা বন্ধ করলেন সহকারী কমিশনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায়  অবৈধ মাটি কাটা বন্ধ করলেন সহকারী কমিশনার

  • রবিবার, ১১ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখার দাসেরবাজার ইউনিয়ন এলাকায় ধামাই নদীর তীর থেকে অসাধু চক্রের অবৈধভাবে মাটি কাটা বন্ধ করলেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা। শনিবার সকালে একজন উপ-সহকারী ভুমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে তিনি এ অপতৎপরতা রোধ করেছেন।

Manual1 Ad Code

সুড়িকান্দি রসগ্রাম মৌজায় ধামাই নদী তীরবর্তী বেশ কয়েকটি দাগের সরকারী খাস ভুমি থেকে স্থানীয় একটি অসাধু চক্র বেশ কয়েক দিন ধরে একসেকেভেটরে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। শনিবার সকালে সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার নির্দেশে হাকালুকি ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার মতিউর রহমান স্টাফ নিয়ে ঘটনাস্থলে গেলে মাটি খেকো চক্র সটকে পড়ে।

হাকালুকি ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার মতিউর রহমান জানান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা স্যারের নির্দেশে একজন স্টাফ নিয়ে তিনি ঘটনাস্থলে গেলে সরকারী ভুমির মাটি খেকো চক্রের সদস্যরা সটকে পড়ে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। রোববার গিয়েও কাউকে খাস জমি থেকে মাটি কাটতে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!