কুড়িগ্রামে আইনজীবীসহ ৩ মাদক সেবনকারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আইনজীবীসহ ৩ মাদক সেবনকারী আটক

  • রবিবার, ১১ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে থেকে এক আইনজীবীসহ ৩ মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

আটকরা হলেন- এডভোকেট আলমগীর হোসেন এবং তার সহযোগী আসাদুজ্জামান সবুজ ও মোস্তাক হোসেন। আলমগীর হোসেন পৌর এলাকার কালে প্রফেসর পাড়ার মৃত ওসমান গণির ছেলে। তিনি কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপি।

আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মূল ফটকের কাছ থেকে তাদের মাদক গ্রহণ করার সময় আটক করা হয়। পরে তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এদের মধ্যে সবুজ পেশাদার মাদকসেবী। তাকে এর আগেও ইয়াবাসহ আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আর আলমগীর হোসেন নিজেকে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী বলে দাবি করেছেন।

Manual5 Ad Code

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, গভীর রাতে হেরোইন সেবন করার সময় তিনজনকে আটক করা হয়েছে। আলমগীর নামে একজন নিজেকে আইনজীবী দাবি করেছিলেন। তবে কোনো কার্ড দেখাতে পারেননি তিনি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!