করোনা সংকট সত্ত্বেও সরকার কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করছে-পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

করোনা সংকট সত্ত্বেও সরকার কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করছে-পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশে করোনা ভাইরাসের সংকট সত্ত্বেও সরকার কৃষক ভাইদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। সার, বীজ, কৃষি সরঞ্জামসহ নানা আর্থিক প্রণোদনা দিয়ে যাচ্ছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী একটি চক্র সাম্প্রতিক দেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশ বিরোধী এ চক্রের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

Manual5 Ad Code

তিনি সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত বিভিন্ন ইউনিয়নের ১৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual2 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমএসএম আশরাফুজ্জামান বিন হাফিজ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, আদর্শ কৃষক সফিক উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!