আত্রাইয়ে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ কৃষক দিশেহারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

আত্রাইয়ে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ কৃষক দিশেহারা

  • মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে ইরি-বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বিঘার পর বিঘা জমির ধান রাতারাতি মরে চিটা হয়ে যাচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারছেন না কৃষি বিভাগ। ফলে কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশার।

জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলা প্রায় ২০হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধানের চাষ করা হয়েছে। এবারে চলতি রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে প্রায় মাঠগুলোতেই জিরাসাইল, ব্রি-২৯, ব্রি-২৮ ও কাটারিভোগ ধানের চাষ অধিকহারে করা হয়েছে। সেই সাথে এবারে নতুন জাতের ব্রি-৮১ ধানও ব্যাপকহারে চাষ করা হয়েছে। মাঠে মাঠে ধান পাকতে শুরু করেছে। এমন সময় ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় কৃষক তাদের পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ বছর বোরোচাষের শুরু থেকেই আবহাওয়া অনুকূল থাকায় ইরি বোরা বাম্পার ফলনের সম্ভবনা থাকলেও বর্তমানে ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে হতাশার ছাপ।

Manual8 Ad Code

উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কৃষক সেন্টু ৮বিঘা জমিতে ব্রি-৮১ জাতের ধানে রোপন করেছেন তার প্রায় সব জমিতেই ব্লাস্ট রোগ আক্রমণ করেছে। কোন কীটনাশক প্রয়োগ করে প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন।

Manual8 Ad Code

আলহাজ আবদার হোসেন বলেন, আমার ২ বিঘা জমির ব্রি-৮১ ধানে ব্লাস্ট রোগ ধরেছে। বিভিন্ন প্রকার কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার করা যাচ্ছে না।

Manual1 Ad Code

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, বোরো মৌসুমের শুরু থেকে আবহাওয়া ভালই ছিল। মাঝে কিছুটা প্রতিকূল আবহাওয়ার কারনে ধানে ব্লাস্ট রোগের দেখা দিয়েছে। এর প্রতিকারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে যেসব ধান ৮০ ভাগ পেকে গেছে ওই ধানগুলো দ্রুত কেটে নেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews