বড়লেখায় ইউপি কার্যালয়ে অগ্নিকান্ড : রহস্য উদ্ঘাটনে আরও একটি তদন্ত কমিটি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ইউপি কার্যালয়ে অগ্নিকান্ড : রহস্য উদ্ঘাটনে আরও একটি তদন্ত কমিটি

  • বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

আব্দুর রব, বড়লেখা :

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপি কার্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা তদন্তে গঠিত ৭ সদস্যের আরও একটি কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২৫ এপ্রিল জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপ-পরিচালক তানিয়া সুলতানাকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।

Manual2 Ad Code

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুণ পাশা, সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক আলীম উদ্দিন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কুলাউড়ার ব্যবস্থাপক আব্দুল ওহাব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়ার উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবীর শামীম এবং কমিটির সদস্য সচিব জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) রুহুল আমীন। তদন্ত শেষে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপ-পরিচালক তানিয়া সুলতানাসহ কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুনে পুড়ে যাওয়া ইউনিয়ন কার্যালয় ঘুরে দেখেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সচিব, মেম্বারগণসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

Manual6 Ad Code

প্রসঙ্গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রহস্যজনক এ আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ৫টি কক্ষের আসবাবপত্র, ফাইলপত্র, কম্পিউটার সামগ্রীসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দিন রাতে জেলা প্রশাসন থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশনায় বড়লেখা ইউএনও মো. শামীম আল ইমরান সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরাকে আহ্বায়ক করে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!