কমলগঞ্জে একদিনে ১২ জনের করোনা শনাক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে একদিনে ১২ জনের করোনা শনাক্ত

  • বুধবার, ১ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক, সমাজকর্মীসহ একদিনে ১২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে কমলগঞ্জে মোট ৫৭ জন আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। কমলগঞ্জে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও জনসাধারনের মাঝে কোন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার ০১ জুলাই সকালে আসা রিপোর্টে শিক্ষক, সমাজকর্মীসহ ১২ জন আক্রান্ত হবার খবর জানা যায়। সম্প্রতি আক্রান্ত শনাক্তদের বেশীর ভাগ রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের বাসিন্দা।

এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূইয়া।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ০১ জুলাই মঙ্গলবার আসা রিপোর্টে কমলগঞ্জ পৌর এলাকার গোলনগরের ২ জনসহ ৪ জন। কমলগঞ্জ সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ১ জন এবং উত্তর বালিগাও গ্রামের ১ জন। রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ২ জন ও দেবীপুর গ্রামের ২ জন এবং রহিমপুর গ্রামের ১ জন। মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের ১ জন ও শমশেরনগর ইউনিয়নে ২ জন। আক্রান্ত ১২ জনের মধ্যে মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং লক ডাউনকালীন সময় রহিমপুর ও মুন্সীবাজারে সক্রিয়ভাবে ত্রান কার্যে অংশগ্রহনকারী একজন সমাজকর্মী রয়েছেন। ১২ জনের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। দিন দিন কমলগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও স্বাস্থ্য বিধি মানতে জনসাধারণ আগ্রহী নন।

Manual1 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূইয়া জানান, আক্রান্তদের বাসা-বাড়ি লকডাউন করা হবে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তিনি কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় এ দুর্যোগ মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে। সরকারের যথাযথ নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে কার্যক্রম অব্যাহত আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews