বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • বুধবার, ৫ মে, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং ১১৯১৫৯৩) পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার বিকেলে মানবিক উপহার স্বরূপ বড়লেখা উপজেলার ২৫০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী (ফুড প্যাক) বিতরণ করেছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রবাসীরা অসামান্য অবদান রেখে চলেছেন। তারা সবসময়ই মানবিক সহায়তা নিয়ে দেশের হতদরিদ্র ও অসহায় মানুষের পার্শে দাঁড়াচ্ছেন।

Manual4 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র বাংলাদেশ প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলু ও শিমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, চ্যানেল ‘এস’ ইউ,কে’র হেড অব নিউজ (মৌলভীবাজার) খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন, পৌর কাউন্সিলার কবির আহমদ প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!